Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে ভৈরবা বাজারে বেকায়দা চা ঘর আট তরুণের ১৫ হাজার টাকায় শুরু এখন দিনে ১৫ হাজার টাকার ব্যতিক্রমী চায়ের রাজত্ব।

২৬ বাংলা টিভি   15-Nov-2025   57

Photo

মহেশপুরে ভৈরবা বাজারে বেকায়দা চা ঘর আট তরুণের ১৫ হাজার টাকায় শুরু এখন দিনে ১৫ হাজার টাকার ব্যতিক্রমী চায়ের রাজত্ব।


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ডিজিটাল কনটেন্টের ব্যস্ততার মাঝেই ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে তরুণদের আড্ডা, স্বাদ আর সৃজনশীলতার নতুন ঠিকানা হয়ে উঠেছে ‘বেকায়দা চা ঘর’।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারে আটজন উদ্যমী কনটেন্ট ক্রিয়েটর মাত্র ১৫ হাজার টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করেছিলেন এই অনন্য চা–ঘরটির। মাত্র ১৫ দিনের ব্যবধানে তাদের স্বপ্ন আজ বাস্তব সাফল্যের চমক দেখাচ্ছে। এখন প্রতিদিন এখানে ১৩ থেকে ১৫ হাজার টাকার বেচাকেনা হয়, আর দিনে ১ হাজার থেকে ১২০০ জন ক্রেতা চায়ের কাপে চুমুক দিতে আসেন।

অনলাইন দুনিয়ায় তাদের জনপ্রিয় কনটেন্ট ব্র্যান্ড ‘বেকায়দা চা ৪২০’ যা থেকে দোকানের নাম নেওয়া 

কনটেন্টের বিখ্যাত ডায়লগ “দুনিয়া পৃথিবী বাবা, বেকায়দা!” এখন হয়ে উঠেছে এই চা ঘরের অঘোষিত স্লোগান।

সম্রাটসহ আটজনই সমানভাবে মালিক ও উদ্যোক্তা। শুধু চা নয়, দোকানের প্রতিটি ইঞ্চিতে মিশে আছে তরুণদের সৃজনশীলতা, গ্রামীণ আড্ডা সংস্কৃতি আর বন্ধুত্বের গল্প।

এখানে প্রতিদিন গড়ে ৮০ কেজি দুধ দিয়ে তৈরি হয় বিশেষ চা। আর দোকানের সবচেয়ে আলোচনার বিষয় ৭২০টি পাউরুটি। রুটিগুলো পুড়িয়ে তার ওপর ঘি, কনডেন্সড মিল্ক, মধু, হরলিক্স, বাদামের গুঁড়া ও সাদা তিল মেখে পরিবেশন করা হয়। এই ‘বিশেষ রুটি’ এতটাই জনপ্রিয় হয়েছে যে বাজারের মানুষ বলছেন, “ভৈরবায় এমন স্বাদের চায়ের দোকান কখনও হয়নি!হাস্যরসাত্মক কনটেন্টের পরিচিতি, গ্রামীণ পরিবেশে ধোঁয়া ওঠা চা, বিশেষ রুটির অতুলনীয় স্বাদ সব মিলিয়ে ‘বেকায়দা চা ঘর’ এখন ভৈরবা বাজারের অন্যতম আকর্ষণীয় স্থান।

এটি শুধু একটি চায়ের দোকান নয়, বরং হয়ে উঠছে গ্রামের তরুণদের নতুন সাংস্কৃতিক মিলনমেলা, যেখানে স্বাদ, আড্ডা আর সৃজনশীলতা একসঙ্গে ঘর বেঁধেছে।

প্রতিদিনের বাড়তি ভিড়ই বলে দিচ্ছে এই আট তরুণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রামবাংলায় নতুন উদ্যোক্তা সংস্কৃতির অনুপ্রেরণামূলক একটি দৃষ্টান্ত।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত