Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ভয়ংকর! সড়কে ফেলে রাখা মৃত্যু ফাঁদ বালির স্তূপ! ঝিনাইদহে ট্রাকচাপায় সরকারি কর্মকর্তা নিহত, হাইওয়েতে আতঙ্ক!

২৬ বাংলা টিভি   11-Nov-2025   56

Photo

ভয়ংকর! সড়কে ফেলে রাখা মৃত্যু ফাঁদ বালির স্তূপ! ঝিনাইদহে ট্রাকচাপায় সরকারি কর্মকর্তা নিহত, হাইওয়েতে আতঙ্ক!


স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় রফিক রেজা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুজ্জামান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। আহত নুরুজ্জামান কালীগঞ্জের ফয়লা মাস্টারপাড়া এলাকার সাবদার হোসেনের ছেলে। তারা দুজনই মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন রফিক রেজা ও নুরুজ্জামান। পথে পাতিবিলা বটতলা এলাকায় সড়কের ওপর রাখা বালির স্তূপে মোটরসাইকেলটি উঠে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রফিক রেজা মারা যান এবং গুরুতর আহত হন মোটরসাইকেল চালক নুরুজ্জামান।

স্থানীয়রা দ্রুত আহত নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে যশোরে রেফার্ড করা হয়।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত