সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের পক্ষে ধানের শীষে মনোনয়নের দাবিতে নাগরিকদের পক্ষে সমাবেশ অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 10-Nov-2025 62
নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের পক্ষে ধানের শীষে মনোনয়নের দাবিতে নাগরিকদের পক্ষে সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি:
নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক ওনড়াইলসদরউপজেলার সাবেকচেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলামকে 'ধানের শীষ' প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতেনাগরিক সমাবেশঅনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের জনগণেরব্যানারে আজসোমবার (১০নভেম্বর)বিকেলেমালিরবাগ এলাকায় এই সমাবেশঅনুষ্ঠিত হয়।
বারবারকারানির্যাতিত এই জননেতাহিসেবে পরিচিত আলহাজ্বমনিরুল ইসলাম পক্ষে মালিরবাগ এলাকায় বিপুলসংখ্যক মানুষ সমবেতহন। এই সমাবেশে সভাপতিত্ব করেননড়াইল সদর উপজেলাবিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক।এ
সময় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা মহিলা দলের সভাপতি সিরিন জামান প্রমূখ। এ সময় কয়েক বক্তা বলেন, বিগত ১৬ বছর ধরে বিভিন্ন সময় বিএনপি নেতা মনিরুল ইসলাম জেল-হাজত খেটেছেন। তখন জোটের কোন বন্ধুকে খুঁজে পাওয়া যায়নি। এখন এ আসন থেকে জোটের কাওকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে বিএিনপির তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হবে। এতে সবাই কাজ করবে না। ফলে এ আসনটি হাত ছাড়া হতে পারে।
সমাবেশে বক্তারা জনাবআলহাজ্ব মনিরুলইসলাম-এর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, জনগণেরপ্রতিতারসেবাএবংজেলাবিএনপির সাধারণসম্পাদক হিসেবেতারসফলভূমিকার কথাতুলেধরেন।তারাবলেন, জনগণেরআস্থাওভালোবাসার প্রতীকআলহাজ্ব মনিরুলইসলাম-কে দলীয় মনোনয়ন দিলেনড়াইল-২ আসনে ধানেরশীষেরবিজয়সুনিশ্চিত হবে।
তারা কেন্দ্রীয় প্রতি আহ্বান জানান, এই জননেতাকে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীক দিয়ে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে বিএপিকে জয়যুক্ত করে শক্তিশালী দল গঠনে ভূমিকা রাখবে।
news@26banglatv.com