Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি

২৬ বাংলা টিভি   24-Sep-2025   24

Photo

ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি


ঝিনাইদহ প্রতিনিধি।


ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙায় সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গেল রাতে মন্দিরের তালা ভেঙে চুরি সংঘটিত করে এক দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত পৌনে চারটার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। পরে ওই ব্যক্তি মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। মন্দির কমিটির সভাপতি বঙ্কীম মুখার্জি জানান, মন্দিরের প্রতীমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইমিটেশনের কয়কটি গহনা চুরি করে নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে, প্রতীমার গলায় স্বর্ণের গহনা রয়েছে, এমন ধারণা থেকে চুরির ঘটনা ঘটতে পারে।


এরই মধ্যে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা চোরচক্রকে আটক করতে সক্ষম হব।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত