Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

২৬ বাংলা টিভি   01-Nov-2025   65

Photo

বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শক্তিকে এক কাতারে আনার লক্ষ্যে ও কর্মীর সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়। 

বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন 

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. শামসুজ্জামান মেহেদী। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ দপ্তর সম্পাদক একেেম আকরামুজ্জামান টুকন।

উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সাজিদ হাসান বাবু, যুবদলের কেন্দ্রীয় মৎস্য ও পশু পালন বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হিরা, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম পুলক, উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব সরকার, 

প্রমুখ বক্তব্য রাখেন।

সদস্য নবায়ন কর্মসূচিতে উপজেলা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হবে এবং প্রবীণ সদস্যদের বিএনপির সদস্যপদ নবায়ন করা হবে। 

প্রধান অতিথি ড. শামসুজ্জামান মেহেদী বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে দেয় নি। আমাদের নেতা কর্মীদের নামে লাখ লাখ মামলা দিয়ে দলীয় কর্মকাণ্ডকে বাঁধাগ্রস্থ করেছে। ৫ আগস্টের পর আমাদের সুযোগ তৈরি হয়েছে তাই ৩১ দফা বাস্তবায়ন নিয়ে কথা বলা ও সদস্য সংগ্রহ করার। ফলে আমাদের সাংগঠনিক কার্যক্রমে গতি আনা সহ দলের সদস্য সংখ্যা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিএনপির পতাকাতলে মানুষকে আনতে প্রতিটি ঘরে ঘরে আমাদের কর্মীদের যেতে হবে। 


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত