Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

২৬ বাংলা টিভি   01-Nov-2025   60

Photo

বকশীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ’ প্রতিপাদ্য নিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

১ নভেম্বর (শনিবার) দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার র্কাযালয়ের উদ্যোগে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় প্রতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা

শোভাযাত্রা শেষে উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন ।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আবদুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সমবায়ী আল মামুন প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সমবায় কার্যালয়ের প্রশিক্ষণ প্রাপ্ত সমবায়ীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত