Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

রামপালে নারীর কামড়ে নারী জখমের অভিযোগ

২৬ বাংলা টিভি   01-Nov-2025   60

Photo

রামপালে নারীর কামড়ে নারী জখমের অভিযোগ


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা। 

রামপালে সুপারি পাড়াকে কেন্দ্র করে এক নারীকে কামড়ে দিয়েছে অপর এক নারী। আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী আকলিমা খাতুন।

লিখিত অভিযোগে জানা গেছে, খান মোসলেম উদ্দিনের বৈধ ভোগদখলীয় বাগানে গত ২৭ অক্টোবর সোমবার সকাল ১০ টায় পার্শবর্তী খান এসকেন ও তার স্ত্রী আকলিমা খাতুন বহিরাগত লোকজন নিয়ে জোরপূর্বক প্রবেশ করেন। তারা সুপারি পেড়ে নিয়ে যাওয়ার সময় মোসলেমের মেয়ে আকলিমা খাতুন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লাবনি ও তার স্বামী লাঠি দিয়ে তাদের মারপিট করে। এ সময় লাবনী হটাৎ করে আকলিমার গালে সজোরে কামড় বসিয়ে দেন। এতে আকলিমা গুরুতর আহত হন। আহত আকলিমা জানান, তার সেনা সদস্য ভাই খান আরিফ ছুটিতে বাড়িতে আসছে। তাকে চাকরী চ্যূত করার জন্য কেস মামলা করে হয়রানির চেষ্টা করছে। তিনি দাবি করেন জমি তাদের। দলিলমূলে তারা ভোগদখল করেন। প্রতিপক্ষ ভূয়া তথ্য দিয়ে ভিটেবাড়ি রেকর্ড করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। তারা আইনগত সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগের বিষয়টি জানার জন্য অভিযুক্ত খান এসকেনকে তার ব্যাবহৃত মোবাইল ফোনে বার বার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, মারপিটের ঘটনার বিষয়ে উভয়পক্ষ অভিযোগ করেছেন। উভয়পক্ষ আহত হয়েছে মর্মে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। আমরা তদন্ত শুরু করেছি। আইনগত ব্যাবস্থা নিবো।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত