Logo
রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮ ইবির বাস লক্ষ্য করে ককটেল হামলা

২৬ বাংলা টিভি   11-Nov-2026   21

Photo

ঝিনাইদহে নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮ ইবির বাস লক্ষ্য করে ককটেল হামলা


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নাশকতামূলক অপতৎপরতা দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। “পুরো জেলায় সাঁড়াশী অভিযান চালিয়ে হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বশির উদ্দীনসহ ২৮ জন এবং গত ১০ দিনে সর্বমোট ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার  (১০ নভেম্বর ২০২৬) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান নিশ্চিত করেন। এরমধ্যে গত ১০ দিনে সদর থানায় ১১ জন, শৈলকুপা থানায় ০৯ জন, হরিণাকুন্ডু থানায় ৪ জন, কালিগঞ্জ থানায় ৫ জন, কোর্টচাঁদপুর থানায় ১২ জন ও মহেশপুর থানায় ৯ জন গ্রেফতার হয়েছেন।

এদিকে ১০ নভেম্বরের কর্মসূচী সফল করতে গোন বৈঠকের সময় সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বর্তমান যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসানুজ্জামান পিকুল, যুবলীগ নেতা লিটন হোসেন, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি কর্মীরা।

এদিকে গ্রেপ্তার ও পুলিশি অভিযানের মাঝেই পুররানো ভিডিও পাঠিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে সর্বাত্মক ধর্মঘট সফল দাবি করে মঙ্গলবার ভোররাতের কর্মসূচির কথা বলে গণমাধ্যমে একটি ভিডিও পাঠানো হয়। তবে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করেছে, গণমাধ্যমে প্রচারিত ওই ভিডিওটি ভুয়া ও পুরোনো। সেটি মূলত গত ৪ নভেম্বরের ঘটনার ফুটেজ, যা নতুন করে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি ও গুজব ছড়ানোর অপচেষ্টা করা হয়েছিল।

অন্যদিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি দোতলা বাসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের শিক্ষার্থী বহনকারী বাসটি চাঁদপুর ড্রাগন বাগান এলাকা অতিক্রম করার সময় এই হামলার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ভাটই বাজার এলাকায় মহাসড়ক নির্মাণকাজের দরুন তীব্র যানজটে দীর্ঘ সময় আটকে ছিল বাসটি। যানজট ছাড়ার পর বাসটি পুনারায় চলতে শুরু করে চাঁদপুর ড্রাগন বাগান এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক চলন্ত বাসটিকে লক্ষ্য করে হামলা চালায়। বাসটির গতি থাকায় পেট্রোল বোমাটি সরাসরি বাসের গায়ে না লেগে চাকার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসে থাকা অন্তত ৩৫ জন শিক্ষার্থী। তবে হঠাৎ এই হামলায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাসে থাকা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা আতঙ্কিত কণ্ঠে জানান, “দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর বাসটি ছেড়েছিল। কিছু দূর যেতেই হঠাৎ বাস লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। অল্পের জন্য আমরা সবাই এক ভয়াবহ হাত থেকে বেঁচে গেছি।”

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মোল্লা জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার মধ্য দিয়ে বাসটিকে নিরাপদে ইবি ক্যাম্পাসে পৌঁছে দেয়।

আইনগত ব্যবস্থার অংশ হিসেবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই নাশকতার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত