Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ৯০ দিনে ৯০ জনের আত্মহত্যা

২৬ বাংলা টিভি   10-Nov-2026   19

Photo

ঝিনাইদহে ৯০ দিনে ৯০ জনের আত্মহত্যা


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গত তিন মাসে আত্মহত্যা করেছেন ৯০ জন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৬০ জন নারী। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গলায় ফাঁস ও বিষপানে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মহেশপুর আরডিসির এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তিন মাসে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলায়। এ উপজেলায় ২৬ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও ২১ জন নারী।

দ্বিতীয় অবস্থানে রয়েছে শৈলকুপা উপজেলা। সেখানে আত্মহত্যা করেছেন ২১ জন। তাদের মধ্যে সাতজন পুরুষ ও ১৪ জন নারী। তৃতীয় অবস্থানে থাকা মহেশপুর উপজেলায় আত্মহত্যা করেছেন ১৪ জন। তাদের মধ্যে পুরুষ ও নারী সাতজন করে।

এ ছাড়া হরিণাকুণ্ডু উপজেলায় ১২ জন (পুরুষ ৪, নারী ৮), কালীগঞ্জে ১১ জন (পুরুষ ৫, নারী ৬) এবং কোটচাঁদপুরে (পুরুষ ২ ও নারী ৪) মোট ৬ জন আত্মহত্যা করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, নারীরা তুলনামূলক বেশি আবেগপ্রবণ হওয়ায় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি হতে পারে। মাদকাসক্তি, বেকারত্ব, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, প্রেমে ব্যর্থতা ও পরকীয়াসহ নানা কারণে আত্মহত্যার ঘটনা ঘটে। এ ছাড়া শিক্ষার হার কম এবং বাল্যবিবাহের হার বেশি হওয়াও এ প্রবণতার পেছনে ভূমিকা রাখতে পারে।

ঝিনাইদহের স্থানীয় মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়।

তিনি আরও জানান, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয়ের সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত