সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু
২৬ বাংলা টিভি 10-Nov-2026 20
ঝিনাইদহের শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় এনজিওর ঋণের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে বিষপানে রহিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রহিমা বেগম শৈলকুপা উপজেলার ছোটধলহরা গ্রামের মানিক হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, এনজিওর ঋণের কিস্তি পরিশোধ নিয়ে রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এর জের ধরে রহিমা বেগম বিষপান করেন বলে জানা গেছে। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা হাসপাতালে নেওয়া হলে রোগীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়।
এই ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান রহিমা বেগম নামের এক গৃহবধু বিষপান করে কুষ্টিয়া হাসপাতাল আত্মহত্যা করেছে বলে শুনেছি।
news@26banglatv.com