Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

একাত্তর ও চব্বিশের অপশক্তি এক হয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: রাশেদ খাঁন

২৬ বাংলা টিভি   08-Nov-2026   20

Photo

একাত্তর ও চব্বিশের অপশক্তি এক হয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: রাশেদ খাঁন


ঝিনাইদহ প্রতিনিধি: একাত্তর ও চব্বিশের অপশক্তি এক হয়েছে, ৭১ এর রাজাকার ও চব্বিশের রাজাকারদের রুখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস পর্যন্ত বিএনপি যুবদল সহ বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান রাশেদ খাঁন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করা হচ্ছে। 

রোববার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও র‍্যালি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। পরে সেখান থেকে বের হওয়া র‍্যালীর নেতৃত্ব দেন রাশেদ খাঁন। সেসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত