সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা আমীরের দায়িত্বে আব্দুল আওয়াল/শপথ গ্রহণে কাঁদলেন
২৬ বাংলা টিভি 06-Nov-2026 18
ঝিনাইদহ জেলা আমীরের দায়িত্বে আব্দুল আওয়াল/শপথ গ্রহণে কাঁদলেন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা জামায়াত ইসলামের আমীর হিসেবে হিসেবে শপথ নিয়েছেন মাওলানা আব্দুল আউয়াল। ৬ নভেম্বর ২০২৬ সকাল ৭:৩০ টায় ঝিনাইদহে জামায়াতের জেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তাঁকে শপথবাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সদ্য বিদায়ী সাবেক আমির, অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর এমপি ।
অধ্যাপক মতিউর রহমান কেন্দ্রীয় শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের এমপি, মাওলানা আবু তালিব সংসদ সদস্য ঝিনাইদহ-৪, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির আব্দুল আলিম, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, সহকারি সেক্রেটারি
কাজী ছগির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দরা ।
শপথ বাক্য পাঠরত অবস্থায় জেলা আমীর আবেক আপ্লুত হয়ে পড়েন । এ সময় তাকে সান্তনা দিতে দেখা যায় ।
news@26banglatv.com