Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   05-Nov-2026   19

Photo

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৪ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইলেকট্রিক পণ্য, শিশু খাদ্য ও গ্যাস সিলিন্ডারের দোকানে তদারকি করা হয়।
অভিযানকালে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ইলেকট্রিক পণ্য—বাল্ব, সুইচ, সকেট ও হোল্ডার উৎপাদন ও বাজারজাতকরণ এবং পণ্যের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ না থাকার অপরাধে অনিক সুপার প্রা.লিমিটেডের মালিক মো. হেলাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, শিশু খাদ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকায় মিমি স্টোরের মালিক মো. আব্দুল কাইয়ুমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানে গ্যাস সিলিন্ডারের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয় এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজারে ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত