Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জ সারকারখানায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

২৬ বাংলা টিভি   04-Nov-2026   11

Photo

আশুগঞ্জ সারকারখানায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাথায় নিজের পিস্তলের গুলিতে জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সারকারখানা পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই ফাঁড়ির ইনচার্জ ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুরের মৃত আলী আকবর তালুকদারের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জাহাঙ্গীর আলম ফজরের নামাজ পড়ে হাটতে বের হন। হাটা শেষ করে তিনি ফাঁড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে কক্ষে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে তার ব্যবহৃত পিস্তলটি পড়ে ছিল। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, নিজের পিস্তলের গুলিতে ফাঁড়িতে পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। 


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত