সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল কালীগঞ্জের চার শিক্ষার্থী।
২৬ বাংলা টিভি 04-Nov-2026 15
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল কালীগঞ্জের চার শিক্ষার্থী।
ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জ নতুন ব্রিজের ওপর একটি শিশুকে দেখতে পেয়ে মানবিকতার পরিচয় দিয়েছে কালীগঞ্জ সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী—আঞ্জেলা মল্লিক, সর্নালী মজুমদার, অনিন্দিতা রায় ও সুমাইয়া আক্তার।
শিশুটিকে একা ফেলে না গিয়ে বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতার সঙ্গে তারা তাকে কালীগঞ্জ থানায় পৌঁছে দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ ও সাংবাদিকদের সহযোগিতায় শিশুটির পরিবারের পরিচয় শনাক্ত করা হয় এবং তাকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।
অসংখ্য ধন্যবাদ তোমাদের। এত অল্প বয়সে এমন মানবিক ও দায়িত্বশীল কাজ সত্যিই প্রশংসনীয়। তোমাদের এই উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।
মানবিকতা বেঁচে থাকুক, সুন্দর হোক আগামীর পৃথিবী।
news@26banglatv.com