Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে পানিতে ডুবে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২৬ বাংলা টিভি   02-Nov-2026   13

Photo

ঝিনাইদহে পানিতে ডুবে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বন্ধুদের সাথে পুকুরে গোসল করেতে গিয়ে পানিতে ডুবে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 রবিবার (১ অক্টোবর) ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার ইটভাটার একটি পুকুরে এই মৃত্যুর ঘটনা ঘটে। বিকেলের দিকে ডুবুরি এসে তার মৃতদেহ উদ্ধার করে। শ্রাবন ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ৩ বন্ধু মিলে শহরতলীর পাগলাকানাই এলাকার ইটভাটার একটি গভীর পুকুরে গোসল করতে নামে। পুকুরে প্রায় আধাঘন্টা ধরে গোসল করে তারা। এক পর্যায়ে পানিতে ডুব দিয়ে দুই বন্ধু উপরে উঠলেও শ্রাবন পানিতে ডুবে থাকে। সেসময় তার সহপাঠীদের চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খুলনা থেকে ডুবুরী সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রাবণের মৃতদেহ উদ্ধার করে। শ্রাবন ঝিনাইদহ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় পাশ করেছে। সদ্য পাশ করা কলেজ ছাত্রের এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন 


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত