Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা

২৬ বাংলা টিভি   31-Oct-2026   10

Photo

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা


ঝিনাইদহ প্রতিনিধি: ‘নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার’ এ শ্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা। শনিবার সকালে শহরের পাগলা কানাই এলাকার সোতোকান কারাতে দো স্কুলে এ সেমিনারের উদ্বোধন করা হয়।
স্কুলের পরিচালক ও প্রশিক্ষক কাজী আলী আহাম্মেদ লিকুর সভাপতিত্বে পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা


বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, সাবেক অধ্যক্ষ মহব্বত হোসেন টিপু,  ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন।
দিনব্যাপী সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন ও রেজাউল করিম মাসুম। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বেল পরীক্ষা অনুষ্ঠিত হয়।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত