সারা বাংলা রাজশাহী পাবনা
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
২৬ বাংলা টিভি 30-Oct-2026 16
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপীনাথপুর এলাকার সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, শুক্রবার বিকেলে কয়েকজন কিশোর ও তরুণ সোনাপাতি বিলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তাঁরা প্রাণ বাঁচাতে পাশের একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। কিছুক্ষণ পর ওই ঘরে বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
news@26banglatv.com