Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে ১২৫ পিস ইয়াবা ও মোবাইল ও নগদ টাকাসহ ১ মাদক কারবারি গ্রেফতার পলাতক ২

২৬ বাংলা টিভি   30-Oct-2026   15

Photo

মহেশপুরে ১২৫ পিস ইয়াবা ও মোবাইল ও নগদ টাকাসহ ১ মাদক কারবারি গ্রেফতার পলাতক ২


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩,০০০ টাকা এবং একটি স্মার্টফোন সহ মোঃ শফিউল্লাহ (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে গেছে ।

গত ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ২২:০৫ ঘটিকার সময় মহেশপুর থানাধীন ৬নং নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামস্থ জনৈক রবিউল হোসেনের পেয়ারা বাগানে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নিঃ) অপু কুমার বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ মহেশপুর থানাধীন নেপা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্তে বিশেষ ডিউটি করাকালে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ধৃত আসামির নিজ দখল ও হেফাজত থেকে উদ্ধার করা হয় ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ( যার আনুমানিক মূল্য ৩৭,৫০০ টাকা)। এছাড়া ১টি ডার্ক নেভী ব্লু রঙের ভিভো স্মার্টফোন (মডেল: Vivo Y200e 5G)।

ও মাদক বিক্রির নগদ ৩,০০০/- টাকা ।

অভিযান শেষে জব্দতালিকা প্রস্তুতপূর্বক আসামি ও আলামতসহ থানায় এসে এসআই (নিঃ) হিমানিষ বিশ্বাস বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। মহেশপুর থানার মামলা নং-৫২, তারিখ- ৩০/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই (নিঃ) হিমানিষ বিশ্বাস।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিবরণ:

• গ্রেফতারকৃত আসামি: ১। মোঃ শফিউল্লাহ (৩০), পিতা-মোঃ সুজা উদ্দীন, গ্রাম-কুল্লাহ, ইউপি-নেপা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ।

• পলাতক আসামি: ২জন। 

পিসিপিআর (PCPR) ও অপরাধের ইতিহাস:

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পিসিপিআর যাচাইয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও অপরাধমূলক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামি শফিউল্লাহর বিরুদ্ধে পূর্বে মহেশপুর থানায় মাদক মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ডের রেকর্ড রয়েছে। পলাতক অপর আসামিদের বিরুদ্ধেও মহেশপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও অন্যান্য ধারার মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে।

মাদক নির্মূলে মহেশপুর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত