সারা বাংলা খুলনা ঝিনাইদহ
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২৬ বাংলা টিভি 28-Oct-2026 23
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের দাবি, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে সংঘটিত হামলা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ বিচার নিশ্চিত হয়নি। কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ওই দিনের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়।
news@26banglatv.com