Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের পরিচিতি সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   28-Oct-2026   48

Photo

কালীগঞ্জে আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের পরিচিতি সভা অনুষ্ঠিত


শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) কালীগঞ্জের বলিদাপাড়া হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আশা সিমেন্টের কালীগঞ্জ উপজেলা ডিলার ও কলামিস্ট এম এ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা ফেরদৌস রাখী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিমেন্টের কালীগঞ্জ এরিয়া ম্যানেজার মো. জাফরুল ইসলাম, টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার আবরারুল হক সাইমুন ও বিপণন কর্মকর্তা আব্দুস সালাম। এ ছাড়া অনুষ্ঠানে নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত প্রায় ৫০ জন সহকারী ঠিকাদার অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা নির্মাণশিল্পে মানসম্মত সিমেন্টের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি টেকসই ও নিরাপদ স্থাপনা নির্মাণে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিকল্প নেই। বিশেষ করে সিমেন্টের গুণগত মান একটি ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্ট আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মাণশিল্পে আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছে। উন্নত প্রযুক্তি ও গুণগত মানের সমন্বয়ে গ্রাহকদের চাহিদা পূরণ এবং নির্মাণশিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রাখাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

এ সময় নির্মাণকাজে সম্পৃক্ত ঠিকাদারদের সঙ্গে আশা সিমেন্টের গুণগত মান, ব্যবহার, বাজারজাতকরণ ও বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা আশা সিমেন্টের প্রচার ও প্রসারের পাশাপাশি নির্মাণশিল্পের সঙ্গে জড়িত সবার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপস্থিত ঠিকাদারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত