Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পিকুলের উঠান বৈঠক

২৬ বাংলা টিভি   27-Oct-2026   19

Photo

ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পিকুলের উঠান বৈঠক


শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক বি এম শামিমুল ইসলাম পিকুল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায়  ইউনিয়নের ছোট ঘিঘাটি গ্রামে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এলাকাবাসীর খোঁজখবর নেওয়ার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

বি এম শামিমুল ইসলাম পিকুল কালীগঞ্জ উপজেলা বি এন পির প্রতিষ্ঠাতা সভাপতি,সাধারণ সম্পাদক,যুগ্ম-আহবায়ক ও ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আয়নাল এর ছেলে ।

উঠান বৈঠকে পিকুল বলেন, ‘আমি একটি মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক ত্রিলোচনপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই। ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করব।’

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণসহ সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় পিকুল সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত