Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

ডুমুরিয়ায় ঘোড়া জবাই করে মাংশ প্রস্তুতকালে এক ব্যক্তি আটক

২৬ বাংলা টিভি   24-Oct-2026   15

Photo

ডুমুরিয়ায় ঘোড়া জবাই করে মাংশ প্রস্তুতকালে এক ব্যক্তি আটক


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

ডুমুরিয়ায় ঘোড়া জবাই করে মাংশ প্রস্তুতকালে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি। পরে ভ্রাম্যমান আদালতে ৩মাসের জেল দেওয়া হয়েছে তাকে। এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে এসআরবি-৬ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসআরবি-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তি হলেন, উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফর রহমান মাহমুদের ছেলে আনিসুর রহমান পলাশ (৪০)। পরে শনিবার দুপুর সাড়ে ১২টায় ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সোহেল রানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদন্ড দেন। আভিযানিক দলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদ বলেন, গত প্রায় ২মাস ধরে এসআরবি তার এই কর্মকান্ড ফলো করে আসছে। আজ গোপন সংবাদেও ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।  


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত