Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

পাবনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, পরিচালক আটক

২৬ বাংলা টিভি   24-Oct-2026   17

Photo

পাবনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, পরিচালক আটক


পাবনা প্রতিনিধি : 

পাবনা সদর উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আবু ইউসুফের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা মাদ্রাসাটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাউডাঙ্গা কালুরপাড়া এলাকার নুরে মদিনা আবাসিক মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আটককৃত আবু ইউসুফ পাবনার আতাইকুলা থানার খালিশপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ইসাই প্রাং এর কাছ থেকে ভবন ভাড়া নিয়ে তিনি মাদ্রাসাটি পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আবু ইউসুফ চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক নিজের শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগীর এক সহপাঠী বিষয়টি দেখতে পেয়ে বাইরে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং আবু ইউসুফকে আটক করেন।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন মাদ্রাসাটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও আবু ইউসুফের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণের মৌখিক অভিযোগ উঠেছিল। তবে সেসব অভিযোগের বিষয়ে তখন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের দাবি।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা শফিকুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাবনা সদর থানায় মামলা করেছেন।

পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ বলেন, মাদ্রাসার পরিচালক আবু ইউসুফকে রাতেই আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত