Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ইশরাকের পদত্যাগ সাংবিধানিক আইনের ব্যত্যয় ঘটেনি --ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

২৬ বাংলা টিভি   20-Oct-2026   11

Photo

ইশরাকের পদত্যাগ সাংবিধানিক আইনের ব্যত্যয় ঘটেনি --ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল


শিপলু জামান ঝিনাইদহ 

প্রধানমন্ত্রী চাইলেই যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন এবং সংবিধান মেনে পদত্যাগ করাটাই নিয়ম বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আজ মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় কৃষকদলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন 

 স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা এলাকার সার্বিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং মহেশপুরের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। আজ বিকালে মহেশপুর উপজেলা এ সভা  অনুষ্ঠিত হয় 

সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম, মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম শাহজামান মোহন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান রিপন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছাঃ নার্গিস সুলতানা দ্বীপা,সাবেক ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম বাবলু ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং ঢাকাস্থ মহেশপুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভাটি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ও পারস্পরিক মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত