সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে চাঁদাবাজির মামলায় রাকিব গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 10-Oct-2026 22
কালীগঞ্জে চাঁদাবাজির মামলায় রাকিব গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় মোঃ রাকিব (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে কালীগঞ্জ থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাকিব কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের সহিদুলের ছেলে।
পুলিশ জানায়, কালীগঞ্জ থানার মামলা নম্বর ০৮/১৯৯, তারিখ ৯ অক্টোবর ২০২৬, পেনাল কোডের ৩৮৫/৩৮৭ ধারায় দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
news@26banglatv.com