সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
২৬ বাংলা টিভি 10-Oct-2026 15
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ দিন ব্যাপী পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯:৩০ মিনিটে এস এম সুলতান কমপ্লেক্সে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষপর্বে সকাল ১০টায় শিশুস্বর্গ প্রাঙ্গণে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সব অনুষ্ঠানে সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জীর সভাপতিত্বে,উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আবদুস ছালাম,জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল সদর হাসপাতালের তত্বাবাধয়ক ডাঃ মশিউর রহমান বাবু,,বিএনপি নেতা এড, ইকবাল হোসেন শিকদার,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ জাফল,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন ।
কর্মসূচির অংশ হিসেবে ৯ অক্টোবর সকালে ‘শিশুস্বর্গ’ প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বরেণ্য চিত্র্রশিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালে ১০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
news@26banglatv.com