Logo
শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় একে অপরের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশে ধরানো নিয়ে শালিসি বৈঠকে তর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ জন

২৬ বাংলা টিভি   08-Oct-2026   11

Photo

ঝিনাইদহের শৈলকুপায় একে অপরের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশে ধরানো নিয়ে শালিসি বৈঠকে তর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ জন


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় শালিসি বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড়মৌকুড়ি গ্রামের শাওন হোসেনকে মাদকসেবী সন্দেহে পুলিশ আটক করে গত ৫ তারিখে। পরে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরদিন ৬ তারিখে শামীম হোসেন নামের অপর একজনকে আটক করলে তারও ডোপ টেস্ট এ নেগেটিভ আসে মাদক সেবনের বিষয়। 

শাওনের অভিযোগ, একই গ্রামের শামীম হোসেন শত্রুতার জেরে তাকে মাদকসেবী হিসেবে উল্লেখ করে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন। এ বিষয়টি নিয়ে বুধবার রাতে গ্রামে শালিসি বৈঠক বসে। শালিস চলাকালে শাওন ও শামীমের পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। 

শৈলকুপা থানার উপ-পরিদর্শক আবুল কাশেম বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত