সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ত্রিলোচনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আমিরুল ইসলাম
২৬ বাংলা টিভি 05-Oct-2026 23
ত্রিলোচনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আমিরুল ইসলাম
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন মো. আমিরুল ইসলাম।
মো. আমিরুল ইসলাম পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মোজাম্মেল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলে স্থানীয়রা জানান।

আমিরুল ইসলামের বড় ভাই রবিউল ইসলাম ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন পারিবারিকভাবে এলাকার মানুষের সঙ্গে তাদের দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে মেম্বার পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন আমিরুল ইসলাম।
তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
news@26banglatv.com