সারা বাংলা খুলনা ঝিনাইদহ
বিশ্ব শিক্ষক দিবসে কালীগঞ্জে র্যালি ও আলোচনা সভা
২৬ বাংলা টিভি 05-Oct-2026 15
বিশ্ব শিক্ষক দিবসে কালীগঞ্জে র্যালি ও আলোচনা সভা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: “শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের শীর্ষে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কালীগঞ্জ, ঝিনাইদহের সৌজন্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে শিক্ষকরা র্যালিতে অংশ নেন। পরে আলোচনা সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দায়িত্ব ও মর্যাদা এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় করা প্রয়োজন।
news@26banglatv.com