সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 03-Oct-2026 29
কালীগঞ্জে আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টায় বালিয়াডাঙ্গা বাজারে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাযযাক রাজু।
সভাপতির বক্তব্যে রাযযাক রাজু বলেন, “আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে সবসময় ছিল, আছে এবং আগামীতেও থাকবে।” তিনি সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠন সূত্রে জানা যায়, আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থাটি মূলত বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষার খরচে সহযোগিতা, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখা, বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, রাজ্জাক মুন্সি, লিয়াকত আলী, ফারুক শেখ, জাফর ইকবাল, শুকুর আলী, হোসেন, ফরিদ হোসেন, শিমুল হোসেন, সজিব শেখ, জাকির হোসেন, শরিফুল, রবিউল ইসলাম, তারেক হোসেন, মাসুদ রানা, আলো হোসেন, নুরুল ইসলাম, ইদ্রিস, শাহাবুদ্দিন, মামুন মন্ডল ও নাসির আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
news@26banglatv.com