সারা বাংলা খুলনা ঝিনাইদহ
নজরুল বর্ষ উপলক্ষে কালীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
২৬ বাংলা টিভি 01-Oct-2026 21
নজরুল বর্ষ উপলক্ষে কালীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, কালীগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও সাম্যের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
news@26banglatv.com