Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় মৌলিক প্রশিক্ষণ

২৬ বাংলা টিভি   30-Sep-2026   17

Photo

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় মৌলিক প্রশিক্ষণ


বাগেরহাট প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলা ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ পিএফএম-এর নেতৃত্বে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রশিক্ষণে ছাত্রীদের অগ্নিকাণ্ডের বিভিন্ন পরিস্থিতিতে নিরাপদে করণীয় সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। এর মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নির্বাপণের কৌশল, ড্রামের আগুন নেভানোর পদ্ধতি, জরুরি উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়া অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, দুর্যোগের সময় নিজেদের ও অন্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি এবং অগ্নিনিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রীদের ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বাস্তবভিত্তিক মহড়া অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ ও মহড়া কার্যক্রম শেষে দুর্যোগ মোকাবিলায় করণীয় এবং জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ নম্বরে যোগাযোগের বিষয়ে ছাত্রীদের অবহিত করা হয়।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত