সারা বাংলা খুলনা ঝিনাইদহ
একই প্রকল্পে যশোরে ক্ষতিপূরণ, ঝিনাইদহে বঞ্চিত—কালীগঞ্জে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন
২৬ বাংলা টিভি 26-Sep-2026 11
একই প্রকল্পে যশোরে ক্ষতিপূরণ, ঝিনাইদহে বঞ্চিত—কালীগঞ্জে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: যশোর-ঝিনাইদহ মহাসড়ক ‘উই কেয়ার ফেজ-১’ উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় যশোর অংশে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ. শাখার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হলেও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ অংশে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের এখনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা।
এর প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি আদায়ের লক্ষ্যে ‘ক্ষতিগ্রস্থ দোকান ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য আন্দোলন, কালীগঞ্জ, ঝিনাইদহ’-এর উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে মোটর মালিক সমিতি অফিস ভবনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিক সম্মেলনে যশোর-ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্থ কালীগঞ্জের ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান না করার বিষয়টি তুলে ধরা হয় । একই প্রকল্পের যশোর অংশে ক্ষতিপূরণ দেওয়া হলেও ঝিনাইদহ অংশে কেন ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে না—সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।
news@26banglatv.com