Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নারীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও, চাকরি থেকে অব্যাহতি

২৬ বাংলা টিভি   25-Sep-2026   13

Photo

নারীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও, চাকরি থেকে অব্যাহতি


নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার নারীর সাথে মাদ্রাসার এক শিক্ষক আপত্তিকর আচরণ ধরা পড়ে মাদ্রাসা শিক্ষক। কর্তৃপক্ষের চাপে চাকরি থেকে অব্যাহতি নিয়ে আত্মগোপনে চলে যান ওই শিক্ষক। এরপর  সিসিটিভি ভিডিও ফুটেজ প্রকাশ হয়। তবে ভুক্তভোগী বোরকা পরিহিত থাকায় তাকে সনাক্ত করা যায় নি। এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগও তুলেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের দাবি, কর্তৃপক্ষ নিষ্পত্তির নামে ধামাচাপা চেষ্টা করেন।

গত ১১ ও ১৭ আগস্টের সিসিটিভি ফুটেজটি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়।

মো. এহেসানুল হক জেলা শহরের ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদ্রাসার অনার্স বিভাগের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের নন-এমপিওভুক্ত প্রভাষক ছিলেন। তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা।

সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, ১৭আগস্ট সকাল ১১টা ৩৮ মিনিটের দিকে মাদ্রাসার একটি কক্ষে বোরকা পরিহিত এক নারীর সঙ্গে টেবিলের দুই পাশে বসে কথা বলতে দেখা যায় শিক্ষক এহেসানুল হককে। পরবর্তী কয়েক মিনিটে তাকে ওই নারীর চেয়ারের পেছনে ও পাশে যেতে দেখা যায়। এক পর্যায়ে ওই শিক্ষক নারীকে ঝরিয়ে ধরে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করেন। ঝরিয়ে ধরার সময় কয়েকবার ভুক্তভোগী নরী শিক্ষককে ধাক্কা দিয়ে দূরে সরান। এ ছাড়া ২০আগস্ট দুপুর ১২টা ১৯মিনিটে আরেকটি ফুটেজেও ওই শিক্ষক ভুক্তভোগী নারীর সাথে আপত্তিকর পরিস্থিতিতে দেখা যায়।

মাদ্রাসা সূত্র জানায়, শিক্ষকমণ্ডলীর জরুরি সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি ঘটনার এক মাস হলেও প্রতিষ্ঠান থেকে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্ত প্রভাষককে বিভিন্ন পন্থায় অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল বাতেন।

সহকর্মীর এমন আচরণের বিরক্তি প্রকাশ করে প্রভাষক নাজনিন নাহার বলেন, ছুটির পর সিসিটিভি'র মনিটরে একটি কক্ষে প্রভাষক এহেসানুল হক বোরকা পরিহিত এক নারীর সাথে কিছু অপ্রীতিকর আচরণ দেখি। তখন অনার্স পরীক্ষা চলছিল। 

শিক্ষক মেহেবুবে আলম জেবিন বলেন, সিসিটিভিতে যে দৃশ্য দেখা গেছে, তা অত্যন্ত আপত্তিকর। একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের আচরণ গ্রহণ যোগ্য নয়। 

অজ্ঞাত স্থান থেকে অভিযুক্ত প্রভাষক এহসানুল হক দাবী করেন, অধ্যক্ষের সহযোগিতায় প্রভাষক মো. হেদায়েত উল্ল্যাহকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও তৈরি অভিযোগ তুলে তাকে হেনস্তা করছেন। 

অভিযোগ অস্বীকার করে মো. হেদায়েত উল্ল্যাহ বলেন, এক শিক্ষিকার অনুরোধে তিনি ভিডিওটি দেখান। পরে মাদ্রাসার অধ্যক্ষকে বিষয়টি অবহিত করেন। এ কারণে উল্টো তাকেই কেন অভিযুক্ত করা হচ্ছে। 

এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল বাতেন বলেন, গত ২০আগস্ট শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ সভা চলাকালে কয়েকজন শিক্ষক সিসিটিভি মনিটরে প্রভাষক এহসানুল হক ও বোরকা পরিহিত এক নারীকে দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তা পর্যবেক্ষণ করেন। পরে এহসানুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে সিসিটিভি ফুটেজের বিষয়টি সামনে আনা হলে একপর্যায়ে তিনি সহকর্মীদের কাছে ক্ষমা চান।

তিনি আরও জানান, ২৬আগস্ট সিসিটিভি ফুটেজ থেকে ডাউনলোড করা ভিডিওটি তিনি দেখেন। এরপর অনার্স বিভাগের চেয়ারম্যানকে ডেকে বিষয়টি অবহিত করেন। সর্বসম্মতিক্রমে এহসানুল হককে মাদ্রাসায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই দিনে তার ব্যবহৃত কক্ষের তালা পরিবর্তন এবং মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর গত ১সেপ্টেম্বর এহসানুল হক পদত্যাগপত্র জমা দেন। পরে শিক্ষকমণ্ডলীর জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যক্ষ আরও বলেন, বিষয়টি মাদ্রাসার গভর্নিং বডি, জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

নেত্রকোনার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এন আকন্দ কামিল মাদ্রাসার প্রভাষক এহেসানুল হকের আপত্তিকর ভিডিও ফুটেজটি পেয়েছি। ভুক্তভোগী বোরকা পরিহিত থাকায় পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। ভুক্তভোগী নারীর অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত