সারা বাংলা খুলনা ঝিনাইদহ
জামায়াত শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে: রাশেদ খাঁন
২৬ বাংলা টিভি 23-Sep-2026 18
জামায়াত শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে: রাশেদ খাঁন
ঝিনাইদহ ২৩ সেপ্টে¤^র- বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন| তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতোই একটি ফ্যাসিস্ট দল হওয়ার অপচেষ্টা চালাচ্ছে|
বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন|
সে সময় রাশেদ খান আরো বলেন, জামায়াতে ইসলামী ব্রিটিশ আমল থেকেই মুনাফেকির রাজনীতি করে আসছে| গণ-অভ্যুত্থানের পর দলটি মজলুম অবস্থা থেকে এখন জালিমে পরিণত হয়েছে| ভবিষ্যতে কোনোভাবে ক্ষমতায় গেলে জামায়াত আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মন্তব্য করেন তিনি
news@26banglatv.com