Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে সার পাচারকালে গভীর রাতে ২৩ বস্তা সার ধরলেন ইউএনও

২৬ বাংলা টিভি   18-Sep-2026   44

Photo

বকশীগঞ্জে সার পাচারকালে গভীর রাতে ২৩ বস্তা সার ধরলেন ইউএনও


জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। 

পরে সার গুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

জানা গেছে, ভ্যান গাড়িতে করে ২৩ বস্তা বিএডিসির সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান চালান ইউএনও মুরাদ হোসেন।

এসময় ভ্যান গাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন তিনি। পরে জব্দকৃত সার গুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, সার গুলো কোথায় থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কৃষকরা জানান, ডিলার পয়েন্টে সার নিতে গেলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় সার না পেয়ে ফিরে যেতে হয় কৃষকদের। এর মধ্যে কিছু ডিলার বিভিন্ন কৌশলে সংকট দেখিয়ে সার চড়া দামে বিক্রি করছে এবং বিভিন্ন জায়গায় পাচার করছে। 

তবে ডিলারদের সার বিতরণে অনিয়ম ঠেকাতে অনলাইন ভিত্তিক অ্যাপস এর মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। ফলে আগের মত সার বিতরণে অব্যবস্থাপনা বা অনিয়মের সুযোগ পাবেন না ডিলাররা। অ্যাপস এর মাধ্যেম সার বিতরণ শুরু হওয়ায় একজন কষকের যা সার প্রয়োজন তিনি ততটুকুই পাবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। এতে অনিয়মের সুযোগ নেই। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত