সারা বাংলা খুলনা কুষ্টিয়া
নারী এমপিকে কটূক্তির অভিযোগ: কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল
২৬ বাংলা টিভি 15-Sep-2026 12
নারী এমপিকে কটূক্তির অভিযোগ: কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে বিএনপি দলের নেতাকর্মী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগে ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ ঝাড়ু মিছিল করেন তারা।
মিছিলটি কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে ঝাড়ু দেখা যায়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মহিলা দলের নেত্রীরা মুফতি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।
নেতাকর্মীরা বলেন,একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এসময় কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
news@26banglatv.com