Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

কক্সবাজারে ১,৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

২৬ বাংলা টিভি   04-Sep-2026   21

Photo

কক্সবাজারে ১,৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে ছয় চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৩০ থেকে ৪০টি ল্যাপটপ এবং বিভিন্ন ধরনের যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয় চীনা নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও যোগাযোগের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি মামলার নম্বর, আটক ব্যক্তিদের পরিচয় বা অভিযোগের বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

পুলিশের উদ্ধার করা যোগাযোগ সরঞ্জামগুলোর কয়েকটি বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত সরঞ্জামের মতো বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তবে এসব সরঞ্জাম কোন দেশের বা কী কাজে ব্যবহার করা হতো, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট একদল চীনা নাগরিক হোটেলটিতে ওঠেন। পরে বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে ওই দলের কয়েকজনকে আটক করা হয়। তারা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

এদিকে পুলিশের একটি সূত্র দাবি করেছে, কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন দুটি হোটেলে প্রায় ২০০ থেকে ৩০০ চীনা ও তাইওয়ানি নাগরিক অবস্থান করছেন এবং তাদের কেউ কেউ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এই দাবি পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এ বিষয়ে তদন্ত ও অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত