Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

পাপ মুক্তিকরণ টিকিট চালু করেছে জামায়াত : রাশেদ খাঁন

২৬ বাংলা টিভি   02-Sep-2026   26

Photo

পাপ মুক্তিকরণ টিকিট চালু করেছে জামায়াত : রাশেদ খাঁন


নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন বলেছেন, ভোটের আগে জান্নাতের টিকিটের মতো বর্তমানে জামায়াতে ইসলামী ‘অপরাধ ও পাপমুক্তির টিকিট’ চালু করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, অতিরিক্ত বিচারপতি থাকাকালীন ২০০৪ সালে অর্থের বিনিময়ে জামিন দেওয়ার অভিযোগে সৈয়দ শাহিদুর রহমানকে অপসারণ করা হয়েছিল। ওই অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে গেলেও, ২০১৫ সালে আপিল বিভাগ রাষ্ট্রপতির সেই আদেশই বহাল রাখে।

কিন্তু সম্প্রতি জামায়াতে যোগ দিয়ে তিনি অতীতের সমস্ত বিতর্ক থেকে নিজেকে পরিশুদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। ব্যঙ্গাত্মক সুরে জামায়াতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দলটি বিতর্কিত ও অপরাধীদের পুনর্বাসিত করে সঠিক পথে আনার দারুণ এক উদ্যোগ নিয়েছে!

এছাড়াও তিনি উল্লেখ করেন, এনসিপি নেতা ইসহাক সরকারের এক ভাই দীর্ঘ ৩৬ বছরেও নাকি মানুষ হতে পারেননি অথচ জামায়াতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ভালো মানুষ হয়ে গেছেন এমন বক্তব্য সম্প্রতি শোনা গেছে।

জামায়াতের এই আলাদিনের চেরাগ দেখার তীব্র কৌতূহল প্রকাশ করে রাশেদ খাঁন প্রশ্ন রাখেন, এমন কী জাদু সেখানে রয়েছে যার মাধ্যমে পলকে একজন অপরাধী পাপমুক্ত হয়ে যায়!

ভোটের আগে জান্নাতের টিকিটের মতো জামায়াত বর্তমানে ‘অপরাধী পাপ মুক্তকরণ টিকিট’ চালু করেছে বলে মনে হচ্ছে! তবে এটা অবশ্য ইতিবাচক যে, সব অপরাধী যদি জামায়াতে গিয়ে ভালো মানুষ হয়ে যায়, তাও দেশটা অপরাধী মুক্ত হবে!


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত