Logo
বুধবার | ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৪৮৯, নিখোঁজ ৫৩৭ বিদেশি

২৬ বাংলা টিভি   28-Aug-2026   7

Photo

নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৪৮৯, নিখোঁজ ৫৩৭ বিদেশি


আন্তর্জাতিক ডেস্ক:  নেপাল-তিব্বতে আঘাত হানা আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত ৪৮৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে ভ্রমণে আসা ৫৩৭ জন বিদেশি পর্যটক ওই ঘটনার পর থেকে নিখোঁজ আছেন।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালি পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

নেপালি পুলিশ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা রাসুয়া ও নুয়াকোট থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে; তবে এর মধ্যে সিংহভাগ মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলা থেকে—যেখান দিয়ে ত্রিশূলী নদী প্রবাহিত হয়ে সেটি গণ্ডকী নদীতে গিয়ে মিশেছে।

এদিকে বন্যা ও ভূমিধসে প্রায় ৫০০ মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর, নেপাল সরকার নিখোঁজ পর্যটকদের তালিকা প্রকাশ করেছে।

বুধবার বন্যা আঘাত হানার পর থেকে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি, এমন ৫৩৭ জন বিদেশি নাগরিকের নাম, জন্মতারিখ ও জাতীয়তা এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

এই তালিকায় ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয়, ৩৩ জন অস্ট্রেলীয় এবং যুক্তরাজ্য থেকে আসা ৩৩ জন ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত