Logo
সোমবার | ২৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ইরাকের তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান

২৬ বাংলা টিভি   22-Aug-2026   13

Photo

ইরাকের তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান


আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বর্তমানে ইরাক সফরে রয়েছেন। তার এই সফরের মধ্যেই ইরাকের তেলবাহী ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত এলো।

প্রতিবেদন অনুযায়ী, ইরাকের পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি দেশের অর্থনৈতিক স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে গালিবাফের কাছে বিশেষ অনুমতির অনুরোধ জানিয়েছিলেন। ইরাকের পক্ষ থেকে করা ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই ইরান ট্যাংকার চলাচলে সম্মতি দিয়েছে।

তবে ঠিক কতটি তেলবাহী ট্যাংকারকে এই অনুমতি দেওয়া হয়েছে, কখন থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে কিংবা অনুমতির মেয়াদ কতদিন—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে ইরাকের তেলবাহী ট্যাংকারকে এই পথে চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত