Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, শাস্তির মুখে একাধিক ফুটবলার

২৬ বাংলা টিভি   30-Jul-2026   10

Photo

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, শাস্তির মুখে একাধিক ফুটবলার


স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শেষ হলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। রাজনৈতিক বার্তা প্রদর্শন থেকে শুরু করে ফাইনালের পর মাঠে সংঘর্ষ একাধিক ঘটনাকে কেন্দ্র করে ফিফা আর্জেন্টিনা ফুটবল দল ও তাদের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে।

ফিফার প্রকাশিত অভিযোগপত্র অনুযায়ী, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর উদযাপনের সময় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের হাতে ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা একটি ব্যানার দেখা যায়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা বহনকারী ওই ব্যানার প্রদর্শনকে ফিফার শৃঙ্খলা বিধির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। সংস্থাটির নিয়ম অনুযায়ী, কোনো আন্তর্জাতিক ক্রীড়া আসরে রাজনৈতিক বার্তা প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।

এটি অবশ্য প্রথমবার নয়। ২০১৪ সালেও একই ধরনের ব্যানার ব্যবহারের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করেছিল ফিফা। এবার সেই বিতর্কের পাশাপাশি সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান, ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে বিলম্ব এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগও তদন্তের আওতায় এসেছে।

ফাইনালেও উত্তেজনা ছড়ায় মাঠে। নিউ জার্সিতে অতিরিক্ত সময়ের লড়াই শেষে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্পেনের বদলি খেলোয়াড়রা উদযাপনের জন্য মাঠে প্রবেশ করলে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার জেরে পারেদেসের বিরুদ্ধে তিনটি অসদাচরণ ও শারীরিক আক্রমণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নাহুয়েল মলিনার বিরুদ্ধে দুটি এবং থিয়াগো আলমাদা, আর্জেন্টিনার টিম কর্মকর্তা রবার্তো আয়ালা ও স্পেনের গাভির বিরুদ্ধে একটি করে অভিযোগ দায়ের করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে ফিফা। শুনানি শেষে তদন্তের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত ঘোষণা করা হবে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত