Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

১৭ বছরের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে : বিদ্যুৎমন্ত্রী

২৬ বাংলা টিভি   18-Jul-2026   16

Photo

১৭ বছরের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে : বিদ্যুৎমন্ত্রী


নিউজ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের ফলেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সেই আত্মত্যাগের কারণেই আজ দেশের মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায় দিয়েছে।

শনিবার (১৮ জুলাই) সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত নির্বাচনে ভোটকেন্দ্রে কাউকে ভয়ভীতি বা বাধার মুখে পড়তে হয়নি। দিনের ভোট দিনে হয়েছে এবং জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। জনগণের রায়ের ভিত্তিতেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও দেশের কাজ করেন। দেশকে দ্রুত এগিয়ে নিতে সরকার যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে। মন্ত্রিসভার সদস্যরাও সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাজনীতি ব্যক্তিস্বার্থ অর্জনের জন্য নয়; মানুষের কল্যাণে কাজ করাই একজন রাজনীতিকের মূল দায়িত্ব। তাই ‘কী পেলাম’ নয়, ‘মানুষকে কী দিলাম’—এই মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।

তাঁতশিল্পের উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, গত ১৭ বছরে এ খাত নানা সংকটের মুখে পড়েছিল। অনেক মিল-কারখানা বন্ধ হয়ে যায় এবং তাঁতিরা ক্ষতির সম্মুখীন হন। বর্তমান সরকার তাঁতশিল্পকে পুনরুজ্জীবিত করতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, দক্ষ জনবল তৈরি এবং সহজ শর্তে ঋণ সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এমপি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত