Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা মাগুরা

শালিখায় টানাবৃষ্টির কারনে আমন ধানের ফলন হয়নি-কৃষকের মাথায় হাত

২৬ বাংলা টিভি   21-Oct-2025   70

Photo

শালিখায় টানাবৃষ্টির কারনে আমন ধানের ফলন হয়নি-কৃষকের মাথায় হাত


মাগুরা প্রতিনিধিঃ  

মাগুরার শালিখায় অতিবৃষ্টির কারণে আমন ধান, সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হযয়েছে। উপজেলার অনেক ফসলের পানিতে তলিয়ে গিয়েছিলো। যে কারনে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বন্যার পানি টানার পর নতুন করে আমন ধান রোপন করা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু এলাকায় ধানে থৌড় এসেছে। কিছু কিছু এলাকার ধান পেকে গেছে৷ নবেম্বরের ও ডিসেম্বর এবং জানুয়ারী মাসের মধ্যে ধান কাটা শেষ হবে বলে কৃষকরা জানিয়েছেন। তবে টানাবৃষ্টি ও বন্যার কারনে উপজেলার কিছু কিছু এলাকায় আমন ধানের ভালো ফলন হয়নি৷ সেই সব এলাকার কৃষকদের যেন দুশ্চিনার শেষ নেই৷ 

শালিখা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৪,৫ ৮১ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবছর ৩১ হেক্টর জমি বেশি চাষ হয়েছে৷  অর্জন হয়েছে ১৪,৫,৯০ হেক্টর জমিতে৷

আড়পাড়া গ্রামের কৃষক কৃতান্ত রায় জানান, এবছর বেশ কয়েক একর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছি। কিন্তু বন্যায় ধানের ক্ষেত তলিয়ে গিয়েছিলো৷ কিছু কিছু জমির ধান জেগে ছিলো৷ কিন্তু ফলন ভালো হয়নি৷ তবে ধান যা হয়েছে বাজারে ন্যায্যমূল্য পেলে কিছুটা পুশিয়ে যাবে৷

একই গ্রামের কেনায়েত বিশ্বাস, উদ্দোপ মন্ডল জিল্লুর রহমান, রেজাউল ইসলামসহ আরো অনেকেই বলেন, অন্য বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলনই হয়নি। টানা বৃষ্টির কারনে এমনটা হয়েছে বলে তারা দাবী করেন৷ তবে ধান যা হয়েছে আশা করি সঠিক বাজার মূল্য পেলে আমরা কৃষকরা মোটামুটি লাভবান হবো৷

শতখালী গ্রামের কুটি মিয়া, বিকাশ মন্ডল ও করিম মোল্যা বলেন এবছর ৫ একর জমিতে আমন ধানের আবাদ করেছিলাম৷ কিন্তু বন্যায় ধান তলিয়ে যাওয়ার কারনে নাবি ধান রোপন করেছিলাম যে কারনে ধানের ফলন ভালো হয়নি৷

একই এলাকার কৃষক শমিরন বিশ্বাস ও ধনেশ্বরগাতি কালিবাড়ীর তপন ঘোষ জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে৷ এক প্রকার কৃষকদের ভরাডুবি বলা যায়৷ 

শালিখা উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত জানান, টানাবৃষ্টির কারনে শালিখা উপজেলার বিভিন্ন স্থানে ফসলের ক্ষেত তলিয়ে গিয়েছিলো৷ যে কারনে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ কিছু কিছু এলাকায় আমন ধান নাবি রোপন করা হয়েছে৷ এসব যায়গার ধান ভালোই ফলন হয়েছে৷  


 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত