Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ে নিখোঁজের ২৪ ঘন্টা পরে যুবকের মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   11-Jul-2026   36

Photo

পঞ্চগড়ে নিখোঁজের ২৪ ঘন্টা পরে যুবকের মরদেহ উদ্ধার


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বকুল ইসলামের (১৮) মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার  উপজেলার সাতমেড়া ইউনিয়নের ভেলকুপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বকুলের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান শুরু হলে স্থানীয়রা ব্যাপকভাবে এতে অংশ নেন। 

নিহত বকুল সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার আলম হোসেনের ছেলে। 

এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে মাছ ধরতে নামার সময় তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় বকুল ইসলাম। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। পরে তার সন্ধানে অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত ও দিনের আলোর স্বল্পতার কারণে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

উপজেলার সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, শুক্রবার সকাল থেকে প্রায় ৫০ জন স্থানীয় বাসিন্দা করতোয়া নদীতে উদ্ধার অভিযানে অংশ নেন। পরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল নদীতে স্রোত ছিল। এ কারণে হয়তো যে সাঁতরে নদী থেকে পাড়ে উঠতে পারেনি। এটি আসলেই একটি মর্মান্তিক দুর্ঘটনা। 

এদিকে, মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে সদর থানা পুলিশ।  

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, বকুল নামে ওই ছেলেটি যে স্থানে নিখোঁজ হয়েছিলেন সেখানে পানির স্রোত একটু বেশি ছিল। ধারণা করা হচ্ছে তিনি নদীর গভীরতার কারণে পানিতে তলিয়ে যান। তবে নদীতে পানি স্রোত থাকায় তার মরদেহ দেড় কিলোমিটার দূরে ভেসে যায়। পরে রংপুরের ডুবুরি দলের সহযোগিতায় আমরা মরদেহ উদ্ধার করি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত