Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের পরিবেশক সমাবেশ ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   03-Jul-2026   24

Photo

গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের পরিবেশক সমাবেশ ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত


ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহে গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের উদ্যোগে "পরিবেশক সমাবেশ ও বার্ষিক বনভোজন-২০২৬" উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০৩জুলাই) অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিবেশক, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন এবং জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হাসান। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক মো. মোক্তার হোসেন ও সুস্মিতা তাবাসসুম।

বক্তারা কৃষি উন্নয়ন, নিরাপদ ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষকের দোরগোড়ায় মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দিতে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষির টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।

আলোচনা শেষে পরিবেশকদের সম্মাননা প্রদান করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক আয়োজন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত