Logo
রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

কেন্দুয়ায় লোডশেডিং: আর্জেন্টিনার খেলা দেখতে না পেরে পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর

২৬ বাংলা টিভি   01-Jul-2026   36

Photo

কেন্দুয়ায় লোডশেডিং: আর্জেন্টিনার খেলা দেখতে না পেরে পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর


নেত্রকোনা প্রতিনিধি : টানা বিদ্যুৎ বিভ্রাট ও তীব্র লোডশেডিংয়ের কারণে আর্জেন্টিনা জর্ডানের গ্রুপ পর্বের শেষ খেলাটি দেখতে না পেরে নেত্রকোনার কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার (২৮জুন) সকাল ৮টায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে উত্তেজিত ফুটবল প্রেমিরা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলায় ৩লাখ ১৬হাজার ৯৭৬জন জনসংখ্যা রয়েছে। উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক প্রায় ৯৪হাজার। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২৭মেগাওয়াট। উপজেলায় বর্তমানে সরবরাহ মাত্র ৭মেগাওয়াট। কেন্দুয়ায় ১২টি ফিডার সচল রয়েছে। এর মধ্যে কেন্দুয়া এলাকায় ৮টি এবং রামপুর এলাকায় ৪টি ফিডার রয়েছে। যদিও কাগজে-কলমে ফিডারের সংখ্যা ১৩টি। ৪নম্বর ফিডারটি দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বন্ধ রয়েছে। কেন্দুয়ায় যে ৮টি ফিডার রয়েছে তারমধ্যে বর্তমানে ৬টি ফিডারই বন্ধ রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমে ছিল। রোববার সকালে আর্জেন্টিনা বনাম জর্ডান এর ফুটবল ম্যাচ চলাকালে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে সেই ক্ষোভ কেন্দুয়া জোনাল অফিসে ভাঙচুর করে বিক্ষোভ দুজনতা। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মো. ফরিদ আহম্মেদ বলেন, অফিস ভাংচুরের ঘটনাটি মৌখিকভাবে থানাকে অবহিত করা হয়েছে। তাছাড়া  আমাদের যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়, তার বাইরে কিছু করার সুযোগ নেই। বরাদ্দ অনুযায়ীই গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, লোডশেডিং এর কারণে ফুটবল প্রেমীরা খেলা দেখতে না পেরে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুরের করেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত