Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

তীব্র গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত ঝিনাইদহ কালিগঞ্জ বাসী

২৬ বাংলা টিভি   01-Jul-2026   19

Photo

তীব্র গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত ঝিনাইদহ কালিগঞ্জ বাসী


​ঝিনাইদহ  প্রতিনিধি: 

ঝিনাইদহে একদিকে তীব্র ভ্যাপসা গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন ও রাতে মিলিয়ে কালিগঞ্জ উপ জেলায় গড়ে কমপক্ষে ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। তবে শহরে লোডশেডিং  এক ঘন্টা পরপর শুরু হয় তা থাকেন ঘন্টার পর ঘন্টা একটি ফিড অফ করে অন্য ফিডার চালাইতে হয় , গ্রামাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে লোডশেডিংয়ের মাত্রা শহরের চেয়ে দ্বিগুণেরও বেশি।

​সবচেয়ে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে কৃষক ও শিক্ষার্থীদের নিয়ে।  চাষী মনজার আলী বলেন ঘনঘন লোডশেডিং এ ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। এছাড়াও আগামী দুই দিন পরই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। শিক্ষার্থীর পিতা রফিক বলেন বিদ্যুৎ সংকটে পরীক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা।

​

​বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তাদের দাবি, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় এই লোডশেডিং করতে হচ্ছে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তারা আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী  অফিসার রেজওয়ানা নাহিদ বলেন লোডশেডিং এর ব্যাপারে আমরা উপরমহলকে জানিয়েছি দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত