Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে সমর্থন জানাল পুরো সংসদ

২৬ বাংলা টিভি   27-Jun-2026   36

Photo

বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে সমর্থন জানাল পুরো সংসদ


নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের কার্যক্রম শনিবার (২৭ জুন) আবারও শুরু হয়েছে। সকাল ১১টা ২ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

অধিবেশনে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। তার বক্তব্যে সরকারি ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংসদকেন্দ্রিক গণতন্ত্র এবং দেশের উন্নয়নে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি। বক্তব্য শেষে তার এসব মন্তব্যকে সমর্থন জানিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানান।

বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি যে দুটি দেশ সফর করেছেন, সেগুলো বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনার প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ এখনো আমদানিনির্ভর অর্থনীতির ওপর অনেকাংশে নির্ভরশীল। রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ বেশি। তৈরি পোশাক শিল্প ও প্রবাসী আয় গুরুত্বপূর্ণ খাত হলেও রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন, রপ্তানি সম্প্রসারণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরগুলোতে এসব বিষয় গুরুত্ব পেয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সংসদে উপস্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তার মতে, এতে সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং জনগণের আস্থা আরও বাড়বে।

আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। কোনো ধরনের চাপ বা হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সব চুক্তিই দুই দেশের পারস্পরিক স্বার্থ বিবেচনায় সম্পন্ন করা প্রয়োজন।

সংসদের ভূমিকা নিয়ে শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্র হওয়া উচিত জাতীয় সংসদ। সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পাশাপাশি সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতামূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষে তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও সরকারের সফলতা কামনা করেন এবং উত্থাপিত প্রস্তাবের প্রতি সমর্থন জানান।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত